মৌলভীবাজার জেলা
বাংলাদেশের উত্তর
পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের একটি সুন্দর ও পরিচ্ছন্ন জেলা মৌলভীবাজার। হাওর
আর বিলে পরিপূর্ন এবং চায়ের শহর নামে পরিচিত মৌলভীবাজার। মৌলভীবাজার পৌরসভা
বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন পৌরসভা হিসাবে স্বীকৃত। মৌলভীবাজার জেলার
আয়তন ২৭৯৯ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে
জনসংখ্যার ঘনত্ব ৭১০ জন। মৌলভীবাজার জেলার উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের
ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের কাছাড় রাজ্য এবং পশ্চিমে হবিগঞ্জ জেলা। সাতটি
উপজেলা নিয়ে মৌলভীবাজার জেলা গঠিত। এগুলো হল- মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর,
বড়লেখা, জুড়ী, কুলাউড়া এবং কমলাগঞ্জ। বেশ কিছু নদী বয়ে গেছে মৌলভীবাজার জেলার উপর
দিয়ে। এগুলোর মধ্যে সোনাই, জুড়ী এবং কুসিয়ারা অন্যতম। মৌলভীবাজারে প্রচুর চা
উৎপন্ন হয়। বাংলাদেশে উৎপাদিত চা এর প্রায় ৭৫ শতাংশ শুধু মৌলভীবাজার জেলায়ই
উৎপাদিত হয়।
ইতিহাস ঐতিহ্য
বহূ পূর্ব থেকেই
মৌলভীবাজার জেলার অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল চা আর রাবার শিল্পের উপর ভিত্তি
করে। পূর্বে এ অঞ্চলগুলো সব সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল। হাওর অঞ্চল হওয়ার এখানে
প্রচুর মাছ পাওয়া যায়। বাংলাদেশের আহরনকৃত মিঠা পানির মাছের একটি বিরাট অংশ আসে এ
অঞ্চলের হাওরগুলো থেকে। এক সময় এ অঞ্চল বন জঙ্গলে আচ্ছাদিত ছিল।
অষ্টাদশ শতাব্দীতে
শাহ মোস্তফা এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ মনু নদীর তীরে কয়েকটি দোকাঙ্ঘর
স্থাপন করে পণ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ করে দেন। ধীরে ধীরে এ দোকানের এলাকাটি
মৌলভীর বাজার নামে সুখ্যাতি অর্জন করে। সেই থেকেই এখানের নামকরন করা হয় মৌলভীবাজার।
১৯৮৪ সালে মৌলভীবাজারকে জেলা হিসাবে স্বীকৃতি দেয়া হয়।
দর্শনীয় স্থান
অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন
একটি জেলা মৌলভীবাজার। জেলার পরতে পরতে
লুকিয়ে আছে সৌন্দর্যের হাতছানি। কোথাও দিগন্ত বিস্তৃত চা বাগান, কোথাও
বা হাওরের টলমলে পানি আবার কোথাও ঝর্নার ম্ম্রিদু আওয়াজ। সব মিলিয়ে এ জেলাটি যেন শুধু সৌন্দর্যের চাদরেই আবৃত। মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানের মধ্যে সবার পছন্দের প্রথমেই
রয়েছে মাধবকুন্ড জলপ্রপাত। এছাড়াও শ্রীমঙ্গলে
অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট অন্যতম। শুধু এখানেই শেষ নয়। আরও অসংখ্য সৌন্দর্যের হাতছানি রয়েছে এ জেলার প্রতিটি পরতে পরতে। এগুলোর মধ্যে অন্যতম হল কমলাগঞ্জ উপজেলায় অবস্থিত মাধবপুর লেক, বাইক্কা
বিল, বাংলাদেশ চা যাদুঘর, হাকালুকি
হাওর, হাম্মাম জলপ্রপাত এবং মনিপুরী পল্লী। রয়েছে অসংখ্য চা বাগান এবং বেশ কিছু বিশ্ব মানের রিসোর্ট। এছাড়াও শ্রীমঙ্গলের নীলকন্ঠ থেকে স্বাদ নিতে পারেন বিখ্যাত সাত
রঙা চায়ের।
যাতায়াত
ঢাকা থেকে বাসে বা ট্রেনে
মৌলভীবাজার যাওয়া যায়। ঢাকার গাবতলী, ফকিরাপুল, কল্যানপুর
থেকে মৌলভীবাজারগামী এসি এবং নন এসি বাস পাওয়া যায়। সিলেটগামী ট্রেনেও যাওয়া যায়। সরাসরি চটগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসে যাওয়া যায়
চট্টগ্রাম থেকে।

0 Comments