Recents in Beach

header ads

সাতক্ষীরা জেলা। Satkhira District Bangladesh

সাতক্ষীরা জেলা


বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে জেলাটির গড় আয়তন প্রায় ১৬ ফুট। উত্তর দক্ষিণে একটু বেশি দীর্ঘ এ জেলাটির প্রায় এক তৃতীয়াংশ বনভূমি। অধিক বনভূমির অঞ্চল হওয়ায় এ এলাকার বাতাসে অক্সিজেনের পরিমান একটু বেশি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমান অপেক্ষাকৃত কম। সাতক্ষীরা জেলার পূর্বে খুলনা জেলা, উত্তরে যশোর জেলা, পশ্চিমে ভারতের চব্বিশ পরগনা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। সাতক্ষীরা জেলার আয়াতন ৩৮৫৮ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জেলাটির প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ৫৪০ জন। ৭ টি উপজেলা নিয়ে গঠিত হয়েছে সাতক্ষীরা জেলা। উপজেলাগুলো হল সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, কলারোয়া, তালা, দেবহাটা, শ্যামনগর ও আশাশুনি। দক্ষিনে বঙ্গোপসাগর হওয়াতে মৌসুমি বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সব মিলিয়ে এ এলাকার জলবায়ু সমভাবাপন্ন।

ইতিহাস ঐতিহ্য:

সাতক্ষীরা অঞ্চলটি এক সময় জনবসতিহীন বিস্তির্ন জলাভূমি ছিল। ঠিক কখন এ এলাকায় জনবসতির গোড়াপত্তন হয় তাও সঠিকভাবে জানা যায় না। ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন পরিবেষ্ঠিত হওয়ার প্রচুর হিংস্র প্রানীর আনাগোনা ছিল এ এলাকায়। বৃটিশ আমলে ১৮৬১ সালে যশোর জেলার অধীনে সাতটি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা গঠিত হয়। সামান্য লবনাক্ত মাটির এ জেলাটিতে বহু পূর্ব থেকে চিংড়ি চাষ হয়ে আসছে। চিংড়ি শিল্প এ অঞ্চলের শুধু নয় বরং পুরো বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। এছাড়া বনজ শিল্প, কুটির শিল্প এবং কৃষিজ পণ্য উৎপাদনেও জেলাটি অনেক নামকরা। দর্শনীয় স্থান: সাতক্ষীরা জেলায় বেশকিছু প্রত্নতাত্বিক নিদর্শন এবং দর্শনীয় স্থান রয়েছে। প্রত্নতাত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল প্রবাজপুর শাহী মসজিদ, তেতুলিয়াপুর জামে মসজিদ, ইশ্বরীপুর হাম্মামখানা, জাহাজঘাটা হাম্মামখানা ও আশেপাশের প্রত্নতাত্বিক ধ্বংসাবশেষ, গোবিন্দ দেবের মন্দির, দ্বাদশ শিব মন্দির প্রভৃতি। এসব প্রত্নতাত্বিক নিদর্শন ছাড়াও জেলাটিতে কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে অন্যতম হল মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এবং মান্দারবাড়ি সমুদ্র সৌকত।

যাতায়াত:

ঢাকা থেকে সড়কপথে সাতক্ষীরা যাওয়া যায়। ঢাকার প্রায় সবগুলো বাস কাউন্টার থেকে সাতক্ষীরাগামী বাস পাওয়া যায়। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের সাথেও সাতমক্ষীরার সড়ক যোগাযোগ রয়েছে। রেলপথে যাতায়াতের সুব্যবস্থা নেই। আকাশপথে যশোর পর্যন্ত গিয়ে যশোর থেকে বাসে যাওয়া যায়।



Post a Comment

0 Comments